১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শেরপুরে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

admin
প্রকাশিত জুন ১৩, ২০২০
শেরপুরে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

Manual5 Ad Code

তারিফুল আলম (তমাল), শেরপুর জেলা প্রতিনিধিঃ

Manual6 Ad Code

শেরপুরের শ্রীবরদীতে বিলের পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ১২ জুন শুক্রবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের শিমূলচড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত জোসনা খাতুন (১২) ভেলুয়া ইউনিয়নের শিমূলচুড়া গ্রামের হাছেন আলীর কন্যা।এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জোসনা ও তার খেলার সাথীরা মিলে বাড়ির পাশের ডুবা ডাঙ্গা বিলে গোসল করতে যায়। পরে জোসনা বিলের পানিতে ডুবে গেলে জোসনার খেলার সাথীরা বাড়িতে গিয়ে খবর দিলে বাড়ির লোকজন বিলের পানি থেকে জোসনাকে উদ্ধার করে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার জোসনাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে শ্রীবর্দী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ বিষয়ে নিহতর মা আয়শা বেগম বাদী হয়ে শ্রীবরদী থানায় অপমৃত্য মামলা দায়ের করেছে।

Manual1 Ad Code