১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে সাবেক ছাত্র ছাত্রীদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত মে ২৩, ২০২০
রূপগঞ্জে সাবেক ছাত্র ছাত্রীদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

Manual1 Ad Code

ফয়সাল আহমেদ,রূপগঞ্জ প্রতিনিধি:

Manual3 Ad Code

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক ছাত্রদের উদ্যোগে করোণায় কারণে কর্মহীন অসহায় হতদরিদ্র ৫ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ১০ কেজি চাউল, ১ কেজি পোলাউয়ের চাউল, ১ কেজি সয়াবিন তেল, ২ কেজি পেয়াজ, ৩ কেজি আলু, ১ কেজি চিনি ও আধা কেজি সেমাই বিতরণ করা হয়। মুড়াপাড়া পাইলট হাই স্কুলের ২০০৫ সালে এসএসসি ব্যাচমেটদের উদ্যোগে এসব খাবার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুড়াপাড়া সরকারি কলেজের ভিপি সাইফুল ইসলাম তুহিন, ফাহাদ হোসেন রন, ফয়সাল সরকার, ফারুক, আবু প্রধান, সাংবাদিক ফয়সাল আহমেদ, শফিকুল ইসলাম প্রমুখ ।

Manual5 Ad Code