১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

লক্ষীপুরে চররুহিতা সানরাইজ সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ১টি সেলাই মেশিনসহ ঈদ সামগ্রী বিতরন

admin
প্রকাশিত মে ২২, ২০২০
লক্ষীপুরে চররুহিতা সানরাইজ সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ১টি সেলাই মেশিনসহ ঈদ সামগ্রী বিতরন

Manual5 Ad Code

মু,ইসমাইল হোসাইন (রনি),লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ

একটি সুন্দর চররুহিতা গঠনের জন্য” চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে

 

এই স্লোগান নিয়ে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে সানরাইজ সমাজকল্যাণ ফাউন্ডেশন, চররুহিতা

 

সংগঠনটি তার প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে একটি সেলাইর মিশিন এবং ৫১ পরিবারের মাঝে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে!!এরি মাঝে সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন,গরীব শিক্ষার্থীদের ফরম ফিলাপ সহযোগিতা করা,শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ,বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্য, অসহায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রীসহ ঈদবস্ত্র বিতরণ, শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচী, মাদক-সন্ত্রাস-বাল্যবিবাহ ও সামাজিক অপরাধবিরোধী সচেতনতামূলক সভা, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সফলভাবে সম্পন্ন করে সংগঠনকে বহুদূর এগিয়ে নিয়ে গিয়ে বেশ সুনাম অর্জন করার জন্য এক ঝাঁক তরুণ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে । এই সংগঠনটির ব্যতিক্রমী একটি বৈশিষ্ট্য হলো সদস্য ব্যাতীত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কোন ধরনের দান বা চাঁদা গ্রহন না করে শুধুমাত্র সদস্যদের স্বেচ্ছাসেবী অংশগ্রহনের মাধ্যমে মানবিক ও সামাজিক নানাধরনের কর্মকান্ড ও সাহায্য সহযোগীতা করে থাকে আর করবে।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত সদস্য মোহাম্মদ মাকসুদুর রহমান মাকসুদ বলেন,-

 

সামাজিক জীব হিসেবে সমাজের জন্য,আমাদের আশেপাশের মানুষদের জন্য সামান্য কিছু করার মাঝে তৃপ্তি খুঁজে পাওয়ার চেতনা নিয়ে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে…

Manual6 Ad Code

 

আমাদের সংগঠনের সদস্যরা বিশ্বাস করে!

 

ভোগে সুখ নেই ত্যাগেই প্রকৃত সুখ!

 

এবং দান করার জন্য ধনী হবার প্রয়োজন নেই সুন্দর ইচ্ছাশক্তিই যথেষ্ট।

 

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনটি সেবা ও মানবকল্যানমুখী কর্মকান্ডে সবসময় সক্রিয় থাকবে বলে এ মর্মে আমি আশা করি সংগঠনটি সুনিদির্ষ্ট কতগুলো লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে।

 

Manual4 Ad Code

সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ হলো-

 

১.সংগঠনটি সর্বদা অরাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করবে।

 

২.চররুহিতার প্রতিটি স্কুল -মাদ্রাসার গরীব ও মেধাবীদের মধ্যে শিক্ষা উপকরণ ও শিক্ষা সহায়তা প্রদান করা।

 

৩.অসহায় ও দুস্থদের সার্বিক সহায়তা করা।

 

৪.দুরারোগ্য ও ব্যয়বহুল চিকিৎসার রোগে আক্রান্ত রোগীকে সহায়তা প্রদান।

 

৫.গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।

 

৬.যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানো।

Manual2 Ad Code

 

৭.মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহ রোধসহ সামাজিক অপরাধসমূহের বিরুদ্ধে সবাইকে সচেতন করা ও খেলাধুলা ও সামাজিক কাজকর্মে ছাত্র-যুবকদের অংশগ্রহণে সাহায্য করা।

 

৮.যেকোনো ধরনের বিরোধ বা বৈষম্যের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করা।

Manual4 Ad Code

 

৯.বৃক্ষরোপণ, পরিছন্ন ও পরিবেশবান্ধব কর্মকান্ডে অংশগ্রহণ করা।

 

১০.সংগঠনের সকল সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করা এবং কল্যাণময় সবকিছুতে নিজেদের অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে দেশ ও দশের কাছে সংগঠনের জন্য দোয়া চেয়েছেন।