১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

বাংলার সৃজনের ঈদ উপহার বিতরণ মাগুরায়

admin
প্রকাশিত মে ২২, ২০২০
বাংলার সৃজনের ঈদ উপহার বিতরণ মাগুরায়

Manual1 Ad Code

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধিঃ

মাগুরায় বাংলার সৃজন সামাজিক সংগঠন এর উদ্যোগে দুই দিনব্যাপি ঈদ উপহার মধ্যবিত্ত ও অসহায় গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে ।

Manual2 Ad Code

 

প্রথম দিনে ৬০ টি মধ্যবিত্ত পরিবার ও করোনায় ক্ষতি গ্রস্থ পরিবারের মাঝে এবং আজ ২২শে মে শনিবার অারো ১১৫ টি সহ মোট ১৭৫টি পরিবারের হাতে বাড়ী বাড়ীতে গিয়ে ঈদ উপহার তুলে দিয়েছে সংগঠনটি।

 

প্রতিটি পরিবারকে ঈদ উপহার হিসেবে ২ কেজি মিনিকেট চাউল, ১ কেজি পোলাও এর চাউল, ১ কেজি চিনি, ১ কেজি তেল, ২ প্যাকেট গুড়া দুধ, ২ প্রকার সেমাই, একটা মুরগী ইত্যাদি এবারের ঈদ উপলক্ষে দেয়া হয়েছে ।

Manual3 Ad Code

 

উল্লেখ্য, মাগুরার কিছু উদ্যোমী আত্মবিশ্বাসী তরুণদের নিয়ে বাংলার সৃজন সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ রুবেল হাসান জানান আমরা সবসময়ই সমাজসেবামূলক কার্যক্রম করে থাকি।

 

Manual1 Ad Code

করনার সংকটময় মুহূর্তের শুরু থেকেই বাংলার সৃজন সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় আমাদের এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

Manual3 Ad Code

 

যাদের আর্থিক সহোযগিতা ও শ্রম এর বিনিময়ে এই কার্যক্রম সফল হয়েছে তাদেরকে বিশেষ কৃতজ্ঞতা জানান তারা। এবং পরবর্তী সময়ে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।