৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রিফাত হত্যা মামলায় রাব্বী আকন গ্রেপ্তার

admin
প্রকাশিত জুলাই ১২, ২০১৯
রিফাত হত্যা মামলায় রাব্বী আকন গ্রেপ্তার

Manual4 Ad Code

 

রাশিদুল হাসান রিয়াদ,বরগুনা জেলাঃবরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি মো. আল কাইয়ূম ওরফে রাব্বি আকনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করা হয়। তবে কোন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে তা জানায়নি পুলিশ।

Manual2 Ad Code

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন এ তথ্য জানান।

Manual8 Ad Code

তিনি আরও জানান, এ নিয়ে রিফাত শরীফ হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ জন এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৭ জনসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে এজাহারভুক্ত ৩ জন ও হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতারদের চারজনসহ মোট ৭ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

Manual5 Ad Code

গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা স্ত্রীর সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে। পরের দিন ২৭ জুন রিফাত শরীফের বাবা দুলাল শরীফ বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা দায়ের করেন

Manual3 Ad Code