৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে দুই শতাধিক পরিবারকে যুক্তরাজ্য প্রবাসীর খাদ্য সহায়তা

admin
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২০
গোয়াইনঘাটে দুই শতাধিক পরিবারকে যুক্তরাজ্য প্রবাসীর খাদ্য সহায়তা

Manual4 Ad Code

এম আব্দুল করিম,সিলেট জেলা প্রতিনিধি :

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারীর থেকেই আতঙ্ক বাড়ছে সারা পৃথিবীতেই।

Manual4 Ad Code

মানুষ থেকে মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে এ মরণব্যাধি। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারীর থেকেই মানুষ জনের মধ্যে আতঙ্ক বাড়ছে। মানুষ থেকে মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে এ ভাইরাস। অনেক ক্ষেত্রে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন ওই ভাইরাসে। ফলে সারা দেশের ন্যায় সিলেট জেলাকেও লকডাউন করেছে সরকার।

Manual3 Ad Code

তাই গোয়াইনঘাট উপজেলার গৃহবন্দী অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাওঁ ইউনিয়নের বহর গ্রামের কৃতি সন্তান মোঃ হেলাল উদ্দিন আহমেদ। তিনি গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী তেরা মিয়া( বতন)র সূযোগ পুত্র ও যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী ও কমিউনিটি নেতা।

Manual4 Ad Code

মোঃ হেলাল উদ্দিন আহমেদর পক্ষে গৃহবন্দী ২ শতাধিক গৃহবন্দী পরিবারের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এপ্রিল মাসের ২৩ তারিখ থেকে ধারাবাহিক ভাবে গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাওঁ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় গৃহবন্দী পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রবাসী ও কমিউনিটি নেতা মোঃ হেলাল উদ্দিনের পক্ষে ত্রান সামগ্রী বিতরণ করেন তার বড় ভাই মোঃ তাজ উদ্দিন আহমেদ।