মো:ইমরান,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আর তার জন্যই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজার সংলগ্ন ময়লার স্তুপ অন্যত্র সরিয়ে আশপাশের এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ব্লাড ফর নারায়ণগঞ্জ নামে একটি সামাজিক সংগঠন ময়লার স্তুপের পাশেই মানববন্ধন করে।
বুধবার (১০ জুলাই) সকাল ১০.৩০ ঘটিকায় মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তা কাঁচা বাজার সংলগ্ন ময়লার স্তুপ সরিয়ে সোনারগাঁয়ের সৌন্দর্য্য বৃদ্ধি ও বিভিন্ন সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা রোধে স্থানীয় প্রশাসন ও উপজেলার পরিস্কার পরিচ্ছন্ন রাখায় দায়িত্বরত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনকে সাথে নিয়ে মানববন্ধনের আয়োজন করে ব্লাড ফর নারায়ণগঞ্জ।
সোনারগাঁয়ে চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার দু’পাশ ও ফুটপাত ময়লা আবর্জনায় ছিল ভরপুর। বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সংগঠন এ নিয়ে কথা বললে কোন পদক্ষেপ নেয়া হয়নি। ময়লা ফেলার নির্ধারিত স্থান না থাকায় স্থানীয় ব্যবসায়ীগণ তাদের দোকানের ময়লা আবর্জনা রাস্তার পাশে বা ফুটপাতে ফেলে রাখেন। এতে সাধারণ মানুষ ও পথচারিদের মারাত্মক সমস্যা হয়। এই ময়লা-আবর্জনার জন্য দোকানে কাস্টমার এসে বসতে পারেনা দুর্গন্ধের জন্য। নাক ধরে মানুষকে চলতে হতো। তা দেখে ব্লাড ফর নারায়ণগঞ্জের সদস্য ও স্থানীয় লোকজন ময়লার স্তুপ সরানোর জন্য মাঠে নামেন।
ব্লাড ফর নারায়ণগঞ্জের সদস্য ও স্থানীয় লোকজন ময়লার স্তুপ সরানোর জন্য মানবন্ধন করতে দেখে স্থানীয় সাংবাদিক ও মিডিয়ার লোকজনসহ সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ ঘটনাস্থলে পৌছান। তিনি জানান, ব্লাড ফর নারায়ণগঞ্জ ও বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীদের এধরণের সামাজিক কাজে অংশগ্রহণ প্রশংসনীয়। প্রশাসনের লোক হলেও আমার সামাজিক দ্বায়বদ্ধতা থেকে আমি কথা দিচ্ছি ময়লার স্তুপটি আজকের মধ্যেই পরিস্কার করা হবে এবং আগামী ১৫ দিনের মধ্যে এখানে একটি ফুলের বাগান করা হবে। আগে যেখান থেকে মানুষ দুর্গন্ধ নিত কয়েকদিন পর থেকে সেই একই জায়গা থেকে মানুষ ফুলের সৌরভ নিবে ইন শা আল্লাহ।
মানববন্ধনটি মিডিয়া পার্টনার হিসেবে ছিল একাত্তুর টিভি, বিজয় টিভি, সিএনএন বাংলা টিভি, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব।