৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

শ্রীপুরবাসীর প্রতি আলোর দিশারীর পক্ষ থেকে আহ্বান

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২০
শ্রীপুরবাসীর প্রতি আলোর দিশারীর পক্ষ থেকে আহ্বান

Manual5 Ad Code

আবু সাঈদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

 

প্রিয় শ্রীপুরবাসী আসসালামু আলাইকুম

 

আপনারা সকলেই অবগত রয়েছেন মহামারী করোনা ভাইরাস বাংলাদেশে প্রতিদিন ব্যাপক হারে বেড়েই চলেছে।

 

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে শুরু থেকেই কাজ করে যাচ্ছে মাওনা তথা শ্রীপুরের বহুল আলোচিত শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন।

Manual6 Ad Code

 

আপনারা এও জানেন,ইতোমধ্যে করোনা সংক্রমিত রোগীর সংখ্যায় গাজীপুর জেলা শীর্ষস্থানে রয়েছে।

 

Manual2 Ad Code

করোনা সম্পর্কে সচেতনতার জন গাজীপুর জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ভূমিকা পালন করছেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো ব্যক্তি সচেতনতা।

 

আপনারা হয়তো জানেন,শ্রীপুর এবং গাজীপুর শিল্পাঞ্চল এলাকা হওয়ায় প্রায় চৌষট্টি জেলার লোকজনই জীবিকার তাগিদে গাজীপুরে বসবাস করেন।

 

এখানে গার্মেন্টসের বড় একটা অংশ থাকায় শ্রমিক সমাগম বেশি।বাংলাদেশের বিভিন্ন জেলার লোক এখানে থাকায় করোনার ঝুঁকি অনেকাংশে বেড়েই চলেছে।

 

তাই আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে সবিনয়ে অনুরোধ জানাবো আপনারা সকলেই নিজ নিজ বাড়িতে অবস্থান করুন। আপনি নিজে বাঁচুন এবং আপনার পরিবারকে বাঁচান।

Manual8 Ad Code

 

বিভিন্ন প্রকার খাদ্য সহায়তা ও অন্যান্য প্রয়োজনে সরকারি ও সংশ্লিষ্ট প্রশাসনিক হটলাইনে ফোন দিয়ে সমস্যার সমাধান জেনে নিন।আসুন নিজে সচেতন হই এবং অন্যদের সচেতন করি।

Manual6 Ad Code

 

জনসচেতনতায়-
আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন এর পক্ষে-
খন্দকার মোঃ আনোয়ার হোসেন,
(প্রতিষ্ঠাতা পরিচালক)