৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির পিপিই বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২০
ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির পিপিই বিতরণ

Manual1 Ad Code

 

হাবিবুর রহমান হাবিব,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

রাজধানী ঢাকায় অবস্থিত কুড়িগ্রাম সমিতির উদ্যোগে জেলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সেবায় নিয়োজিতদের নিরাপত্তার জন্য ৫০টি পিপিই বিতরণ করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

বুধবার (১৫এপ্রিল ২০২০ইং) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে পিপিই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান,কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা।

 

বিতরন কালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম, সাংবাদিক এবি সিদ্দিক, তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা সহ কয়েকজন।

 

Manual3 Ad Code

এ সময় ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মতিয়ার রহমান ও মহাসচিব সাইদুল আবেদীন ডলার জানান, করোনা ভাইরাস (কোভিট-১৯) পরিস্থিতিতে চলমান পিপিই সংকটের কথা চিন্তা করে ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতি’র পক্ষ থেকে জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্যবিভাগ, ডায়াবেটিক হাসপাতাল ও গণমাধ্যম কর্মীদের মাঝে এসব পিপিই বিতরণ করা হয়।

 

একই ভাবে করোনা পরিস্থিতি মোকাবেলায় এর আগে সমিতির পক্ষ থেকে মাক্স, সাবান ও গ্লাভস বিতরণ করা হয়েছে বলে তারা জানান।

Manual1 Ad Code