৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

বাগেরহাটে দুঃস্থদের মাঝে সমাজ সেবক আনোয়ার হোসেনের খাদ্য সহায়তা প্রদান

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২০
বাগেরহাটে দুঃস্থদের মাঝে সমাজ সেবক আনোয়ার হোসেনের খাদ্য সহায়তা প্রদান

Manual4 Ad Code

মোঃ জাহান জেব কুদরতী,বাগেরহাট জেলা প্রতিনিধি :

Manual5 Ad Code

রামপালে করোনা বিপর্যয়ে কর্মহীন দুঃস্থদের খাদ্য সামগ্রী প্রদানে সামাজিক ও ব্যক্তি পর্যায়ে অনেকেই এগিয়ে আসছেন। বুধবার (১৫ এপ্রিল)
সকাল ৯ টায় উপজেলার সুন্দরপুর, গিলাতলা ও ডেমা ইউনিয়ন(বাগেরহাট সদর) এর প্রায় তিন শতাধীক কর্মহীন দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও রাজনীতিবীদ মোঃ আনোয়ার হোসেন। খাদ্য সামগ্রী প্রদানে সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাঁশতলী ইউ.পির বারবার নির্বাচিত চেয়ারম্যান,বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা জনাব আলহাজ্ব শেখ মোহাম্মাদ আলী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্ব জনাব রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার আবু তালেব, সাধারণ সম্পাদক কুদরতী এনামুল বাশার বাচ্চু, ইউপি সদস্য মল্লিক মিজানুর রহমান, নজরুল ইসলাম মুক্ত, শেখ আঃ সবুর, শেখ ওলিয়ার রহমান, শেখ জাহিদুল ইসলাম ডলার সহ প্রমুখ নেতা-নেত্রী বৃন্দ।।

Manual1 Ad Code