মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক সৈয়দ কুতুব উদ্দিন রানার নিজের উদ্যোগে মাগুরায় গরীব অসহায় মানুষের মাঝে বুধবার ১৫ই এপ্রিল ১১টার সময় সবজি বিতরণ করে। লাউ,আলু,টমেটো,ডাটা,পিয়াজ,উস্তে মরিচ বিভিন্ন সবজি বিতরণ করা হয় এসময়।
পরে নীজনান্দুয়ালি গ্রামে অসহায় কিছু পরিবারের বাড়ী বাড়ী গিয়ে বিভিন্ন সবজি দিয়ে আসেন। ছাত্রদল নেতা রানা বলেন হয়তো অনেক বড় কিছু আমি করতে পারিনি তারপরেও আমি বলবো এই দূর্যোগের সময় দল মতের বাইরে থেকে যাদের একটু সাহায্য করার তৌফিক আল্লাহ আমাদের দিয়েছে তারাই আজ অসহায় মানুষের পাশে দাড়ায়।
আমরা একটা অসহায় পরিবারের পাশে দাড়ালে সেই পরিবার একটু ভাল থাকবে। তাই আমাদের আশে পাশে যারা গরীব অসহায় পরিবার আছে, তাদের একটা পরিবারের দায়িত্ব আমরা নেই। তাহলেই আমরা সবাই ভাল থাকবো, হয়তো কেউ আর কষ্টে থাকবে না।
বিভিন্ন সবজি পেয়ে গরীব অসহায় পরিবারের মানুষ অনেক খুশি প্রকাশ করেছে।