৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

গাজীপুর জেলা পরিষদ উপ-নির্বাচনে সদস্য পদে চার প্রার্থী

admin
প্রকাশিত জুলাই ৮, ২০১৯

Manual1 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু, ঢাকাঃ: গাজীপুর জেলা পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচনে সদস্য পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন। পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে ওই উপনির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

সদস্য প্রার্থীরা হলেন, কৃষক লীগনেতা শাহ মো. জানি আলম কনক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, মমিনুল ইসলাম ও ইমান উল্লাহ ইমু। গত রোববার (৭জুলাই) মনোয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

Manual6 Ad Code

এই নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলাপ্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী।

Manual5 Ad Code

উল্লেখ্য কাপাসিয়া উপজেলার কড়িহাতা, সনমানিয়া ও কাপাসিয়া ইউনিয়ন নিয়ে ৯ নম্বর ওয়ার্ড গঠিত। উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন আহম্মেদ সেলিম পদত্যাগ করে গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার কারণে ৯ নম্বর ওয়ার্ডের সদস্যপদ শুণ্য হয়। পরে উপজেলা নির্বাচনে সেলিমের মনোনয়পত্র বাতিল হয়।