৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ভোলা বোরহানউদ্দিনে কৃষকের মাঝে, ধানের বীজ ও সার বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২০
ভোলা বোরহানউদ্দিনে কৃষকের মাঝে, ধানের বীজ ও সার বিতরণ

Manual3 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

Manual5 Ad Code

ভোলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদ প্রাঙ্গনে সামাজিক দুরুত্ব বজায় রেখে কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি আউশধান বীজ, ২০ কেজি ডি এ পি সার ও ১০ কেজি এম ও পি সার বিতরন করা হয়েছে। আজ দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসার অধিদপ্তরের আয়োজনে ১ হাজার ৭ শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রধান অতিথি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এসব প্রনোদনা বিতরণ করেন।

Manual3 Ad Code

 

এসময় স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, প্রত্যেক কৃষকদের প্রতি অনুরোধ রইলো আপনারা পুরো জমিতে বীজ রোপন করেন, কোনো জমি খালি রাখবেন না। বর্তমান সরকার আপনাদের পর্যাপ্ত সহযোগীতা করবে।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

এসময় বোরহানউদ্দিন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজীর সভাপত্বিতে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মদু, উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক।