৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

আজ সন্ধ্যা ৬টা থেকে নওগাঁ জেলা লকডাউন ঘোষণা

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২০
আজ সন্ধ্যা ৬টা থেকে নওগাঁ জেলা লকডাউন ঘোষণা

Manual6 Ad Code

নাইম, নওগাঁ প্রতিনিধিঃ

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের প্রতিরোধে নওগাঁ জেলাকে পুরোপুরি লকডাউন ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদ গণবিজ্ঞপ্তি জারি করে এ নির্দেশ দেন। বুধবার সন্ধ্যা ৬টা থেকে ১১টি উপজেলায়াসহ সমগ্র জেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ লক ডাউন বলবৎ থাকবে বলেও জানান তিনি। এর আগে মঙ্গলবার জেলা করোনা প্রতিরোধ কমিটির এক বৈঠকে সদস্যগণ সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান সভার সভাপতি ও জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ আরো জানান, ইতোমধ্যেই জেলার প্রতিটি প্রবেশ দ্বারে বসানো নিরাপত্তা চৌকি আরো বেশি সতর্ক ও সক্রিয় করা হয়েছে। সরকারি বিধি নিষেধ কার্যকর করতে জেলা ও উপজেলা শহর, ইউনিয়ন ও প্রতিটি গ্রাম-জনপদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি সতর্কতায় থাকতে বলা হয়েছে। জরুরি পরিসেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি এর আওতার বাহিরে থাকবে।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনী স্থানীয় জন-প্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে সম্মিলিত দ্বায়িত্ব পালন করবেন। দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও এখনো মুক্ত রয়েছে নওগাঁ জেলা। তবে এরই মধ্যে অনেক জেলার বাসিন্দা ঢাকা, নারায়ণগঞ্জ ও অন্যান্য জেলা থেকে বাড়ি ফিরেছেন। তাদেরকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রশাসনের এই কর্মকর্তা।