৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন রাজিব ও মাসুম চৌধুরী অপু

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২০
রূপগঞ্জে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী  পৌঁছে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন রাজিব ও  মাসুম চৌধুরী অপু

Manual3 Ad Code

ফয়সাল আহমেদ, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

Manual5 Ad Code

করোনা ভাইরাস পরিস্থিতিতে লক ডাউনে থাকা নিন্ম আয়ের হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের অর্থায়নে খাদ্য সামগ্রি পৌঁছে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন রাজিব ও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধূরী অপু।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

রূপগঞ্জ উপজেলা স্বেচ্চাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন ভুঁইয়া নাদিম ও ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল্লা আল মামুন দোলনের তত্বাবধানে ১৪ এপ্রিল মঙ্গলবার দিন ব্যাপি এ খাদ্য সামগ্রি বিতরন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি দেওয়ান মোহাম্মদ মহসিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আরিফ খান জয় ও আইয়ুব খান প্রমুখ।
এদিন উপজেলার জাঙ্গীর, হারিন্দা, ভিংরাবো সহ আশপাশের গ্রামের ৮৫০ জন দরিদ্রের বাড়িতে এসব খাবার পৌঁছে দেয়া হয়।

 

Manual3 Ad Code

এ সময় সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুম চৌধূরী অপু বলেন, করোনা ভাইরাসের কারনে সরকারী নির্দেশনা মানতে গিয়ে অনেক নিন্ম আয়ের মানুষজন কষ্টে দিনাতিপাত করছেন। তাদের মাঝে অনেকেই আবার লোক লজ্জার দরুন দরিদ্র তালিকায় নাম ওঠাচ্ছেন না। তাছাড়া সত্যিকারের যারা অসহায় তাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আশা করবো আরো যারা বিত্তবান আছেন তারাও এগিয়ে আসবেন।

 

এছাড়াও সাবেক জেলা ছাত্রলীগের সহ সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন রাজিব বলেন, করোনা ভাইরাস নামক মহামারীর কারনে গোট বিশ্বের মতো আমরাও সঙ্কিত। এর মাঝে বহু অসহায় পরিবার রয়েছে। তাই রূপগঞ্জের নিন্ম আয়ের মানুষদের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। ব্যক্তিগত উদ্যোগে মানবিক বিবেচনায় আমরা তাদের পাশে দাড়াচ্ছি। যারা খাবার নিয়ে সংকটে থাকবেন তাদের দিকে সাধ্যমতো নজর রাখবো। এ সময় তিনি বিত্তবানদের প্রতি বৈশাখী মেলায় প্রচুর খরচ করতেন যারা তাদের খরচটা গরীবদের মাঝে বিলিয়ে দেয়ার আহবান জানান তিনি।