জামির হোসাইন,বিশেষ প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার জেলার, নবীনগর উপজেলার থানাকান্দি গ্রামের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পা কেটে নেওয়া সেই মোবারক মিয়া (৪৫) মারা গেছেন।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনোজিত রায় খবরটি নিশ্চিত করেছেন।
গত ১১-০৪-২০২০ ইং,শনিবার সন্ধ্যা ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউন করা হয়।এই লকডাউন ভঙ্গ করে থানাকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়।
কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমানের সঙ্গে থানাকান্দির গ্রামের বাসিন্দা কাউছার মোল্লার সাথে দীর্ঘদিন দরে আধিপত্য নিয়ে রোববার সকাল থেকেই ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের একজনের পা কেটে হাতে নিয়ে মিছিল করে। এবং অগ্নিকান্ডের ঘটনাও ঘটে।
পা কাটা মোবারক মিয়া(৪৫), মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।