৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মফচ্ছিল আলীর করুনায় মৃত্যু

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২০
মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মফচ্ছিল আলীর করুনায় মৃত্যু

Manual6 Ad Code

মৌলভীবাজার জেলা থেকেঃ

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মিনিবাস মালিক সমিতি চেয়ারম্যান সৈয়দ মফচ্ছিল আলী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

Manual7 Ad Code

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জেলা মালিক সমিতি সাধারণ সম্পাদক আব্দুর রশিদ নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. তৌউহিদ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান যে এব্যাপারে আমরা মোখিক বিষয়টি জেনেছি।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

জানায় সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুর পর তার মৃত ব্যক্তির আলামত উদ্ধার করেছেন চিকিৎসকরা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠালে আজ মঙ্গলবার করোনা পজিটিভি শনাক্ত হয়।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ ভাই-বোন, অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন একমাত্র ছেলে ব্যারিস্টার সৈয়দ নাসিফ আলী হাইকোর্টে আইনপেশায় যুক্ত । তার গ্রামের বাড়ি শহরতলীর ঢেউপাশা গ্রামে। মৌলভীবাজার শহরের ইসলামবাগ (মোস্তফাপুর) এলাকায় তিনি বসবাস করতেন।

 

এছাড়া রাজধানীর গুলশানেও বসবাস করতেন সৈয়দ মফচ্ছিল আলী। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালর করে গেছেন। সৈয়দ মফচ্ছিল আলী রাজনৈতিক জীবনে মৌলভীবাজার জেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। তাছাড়া তিনি জেলা ও জেলার বাহিরে শ্রমিক সংগঠনসহ প্রায় ৮০টি সংগঠনের উপদেষ্টা, সভাপতি এবং সম্পাদক পদসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করেন। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন একনিষ্ঠ খাদেম ছিলেন।

Manual4 Ad Code