৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

পিরোজপুরের ভান্ডারিয়ায় একজন পজিটিভ করোনা রোগী সনাক্ত

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২০
পিরোজপুরের ভান্ডারিয়ায় একজন পজিটিভ করোনা রোগী সনাক্ত

Manual7 Ad Code

মোঃ নাজমুল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় পজেটিভ করোনা রোগী সনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করে জানান সনাক্ত যুবক (৩০) নারায়নগঞ্জ থেকে ভান্ডারিয়ায় ফিরেছে। তার বাড়ি ভান্ডারিয়া উপজেলার জামিরতলা গ্রামে।
সে ট্রাক চালোকের সহকারী হিসাবে কাজ করতো। করোনা আক্রান্ত যুবকের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার জন্য গতকাল সোমাবার বরিশালে পাঠানো হলে আজ তাদের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।

Manual5 Ad Code

 

ভান্ডারিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম জানান জানান, আক্রান্ত ব্যক্তি বর্তমানে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছে। তার শারিরিক অবস্থা ভালো, তবে শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হবে। উপজেলা প্রশাসন করোনা অক্রান্ত রেগীর বাড়ি সম্পূর্ন লকডাউন ঘোষণা করেন।

Manual5 Ad Code