৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে ডুবাই প্রবাসী মোঃ মাসুম মৃধার ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২০
ঝালকাঠিতে ডুবাই প্রবাসী মোঃ মাসুম মৃধার ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Manual1 Ad Code

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠিতে ডুবাই প্রবাসী মোঃ মাসুম মৃধার ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ঝালকাঠি সদর উপজেলার ২নং বিনয়কাঠি ইউনিয়নের কান্ডারগাতী গ্রামের কর্মহীন অসহায় খেটে খাওয়া , দিনমজুর, গরিব ও মধ্যবিত্ত ২৪৭টি পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 

অত্র গ্রামের মোঃ আজহার মৃধার ছোট ছেলে ডুবাই প্রবাসী মোঃ মাসুম মৃধা।

 

১৪/০৪/২০২০ইং তারিখ মঙ্গলবার বিকেলে তাহার নিজ বাড়িতে কান্ডারগাতি বায়তুল ফালাহ জামে মসজিদের সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র জয়েন সেক্রেটারি ও কান্ডার গাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ মাঈনউদ্দিন পলাশ এর নেতৃত্বে গ্রামের ২৪৭টি পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০কেজি চাল, ২কেজি তৈল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও ১টি সাবান।

 

Manual8 Ad Code

বিতরণ কালে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন মল্লিক, মোঃ জাকির হোসেন, মোঃ রুবেল,মোঃ নাজমুল (ঠান্ডা) সহ অনেকেই।

 

Manual5 Ad Code

এদিকে মোঃ মাসুম মৃধা বলেন, আমার মামা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মল্লিক এর নির্দেশে এবং করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানোর জন্য এ উদ্যোগ নিয়েছি।