হাবিবুর রহমান হাবিব,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীর কাশিপুর সীমান্ত এলাকায় বাইসাইকেলের টায়ারের ভেতরে কৌশলে গাঁজা পাচারকালে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। এসময় আরেকজন পালিয়ে যায়।
জানাগেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২০) দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি’র কাশিপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দুজন মাদক কারবারী আসার কথা জানতে পারে।তারপরে বিজিবি’র টহলরত সদস্যরা সীমান্তের মেইন পিলার ৯৪৩ এর ৫ নম্বর সাব পিলার হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৃষ্টদেব গ্রামের রাস্তায় সেই মাদক কারবারিদ্বয়ের গতিরোধ করে।
এসময় কুড়িগ্রাম জেলার সদর উপজেলার লক্ষীকান্ত গ্রামের শরীয়ত উল্ল্যাহ্-র ছেলে নুরুজ্জামান (৩৫) বিজিবি’র হাতে আটক হয়।অন্য জন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের দক্ষিন অনন্তপুর গ্রামের আব্দুর ছাত্তার আলীর ছেলে আফাজ উদ্দিন (৪০) বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। এসময় ২ টি বাইসাইকেল উদ্ধার করে বিজিবি এবং পরবর্তীতে বাইসাইকেল দু’টির টায়ারের ভিতর থেকে ২কেজি ভারতীয় গাজা উদ্ধার করা হয়।
কাশিপুর বিওপি’র কোম্পানি কমান্ডার আব্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।