৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

উলিপুরে ত্রাণের চালসহ একজন আটক : থানায় মামলা

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২০
উলিপুরে ত্রাণের চালসহ একজন আটক : থানায় মামলা

Manual8 Ad Code

মোঃ মোহাইমিনুল ইসলাম, উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

Manual4 Ad Code

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন থেকে চালসহ আটক মঈফুল ইসলাম নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে উলিপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা সমবায় পরিদর্শক শেখ ফরিদ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় উপজেলার থেতরাই ইউনিয়নের পশ্চিমমাথা থেতরাই বাজার থেকে ত্রাণের ৮৭ কেজি চালসহ ওই বাজারের দোকানদার মঈফুলকে আটক করা হয়।

Manual1 Ad Code

 

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ত্রাণের চালসহ তাকে আটক করে নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়। পরে দায়িত্বরত ট্যাগ অফিসার বাদী হয়ে মামলা দায়ের করেন।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, আটকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে মঙ্গলবার (১৪এপ্রিল) কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।