৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

বৈশাখের শুভেচ্ছা জানিয়ে ঘরে থাকার আহবান মেয়রের

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২০
বৈশাখের শুভেচ্ছা জানিয়ে ঘরে থাকার আহবান মেয়রের

Manual6 Ad Code

আবুসাঈদ, শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি :

সময় আর নদীর স্রোত কখনই থেমে থাকেনা। তেমনি মহামারি কভিন-১৯ এর কারনে সারা দুনিয়া অবরোদ্ধ (লকডাউন) থাকলেও বাংলা ১৪২৬ হিজরার শেষ হয়ে আবার নতুন ১৪২৭ এর আগমন হয়েছে। কিন্তু এবারের পহেলা বৈশাখ করোনা ভাইরাসের সংক্রমনের আশংকায় আর জাঁকজমকভাবে পালন হচ্ছেনা। কিন্তু শ্রীপুর পৌরসভা তথা গাজীপুরের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব আনিছুর রহমান।

Manual7 Ad Code

 

এবিষয়ে তিনি বলেন, বর্তমানে আমাদের দেশসহ পৃথিবীর সমস্ত দেশ এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় তিনি সকলকে ঘরে থেকে এবারের পহেলা বৈশাখ উদযাপন করার আহবান জানান। তিনি বলেন করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য সকলকে সাবধানে থাকতে হবে/ বাজার, চায়ের দোকান এবং সকলধরনের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শও দেন তিনি।প্রয়োজনে সুরক্ষা সামগ্রী সাথে রাখার পরামর্শ দেন তিনি।

Manual5 Ad Code

 

তিনি আরো বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একজন গরীব মানুষও যেন না খেয়ে থাকে সে জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।কৃষক দের স্বল্প সুদে ঋণের ঘোষণা দিয়েছেন যাতে করে কৃষকরা ক্ষতির সম্মুখীন না হয়।

 

Manual8 Ad Code

তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দেশের সকল মানুষের কল্যান কামনা করে দোয়া চেয়েছেন সর্বস্তরের জনগণের কাছে।

Manual4 Ad Code