মিজানুর রহমান , লামা (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবান লামা পৌরসভার পূর্ব নয়াপাড়া এলাকায় করোনা লক্ষণ নিয়ে আমির হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। সে লামা পৌরসভার ২নং ওয়ার্ড পূর্ব নয়াপাড়া এলাকার সৈয়দ নূরের ছেলে।আজ মঙ্গলবার (১৪ এপ্রিল’২০) সাড়ে ৯ টার সময় তার মৃত্যু হয়।
নিহতের বাড়ি পরিদর্শন করেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) নুর-এ জান্নাত রুমি, পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম, লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক, লামা আর্মি ক্যাম্প কমান্ডার, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা ও শাকিরা বেগম সহ প্রমুখ।
এবিষয়ে, নিহতের স্ত্রী আনোয়ারা বেগম (৩৫) জানান, গত এক সপ্তাহ ধরে সর্দি কাশি ও জ্বর নিয়ে তার স্বামী কষ্ট পাচ্ছিলো। মৃত্যুর পূর্বে তার বুক ব্যাথা, বমি, গলা ব্যাথা, জর ও বুক ফুলেগেছ।
তবে নিহত আমির হোসেন (৪০) বেশ কয়েক বছর ধরে ক্যান্সার রোগসহ বিভিন্ন রোগে ভুগছেন বলেও স্থানীয় সূত্রে খবর পাওয়া যাবে।
লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুল হক বলেন, আমরা নিহত ব্যাক্তি সহ তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করেছি, এবং তার পার্শ্ববর্তী তিন পরিবারের ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।