৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটের জৈন্তাপুরে কর্মহীন মানুষের বাড়ীতে খাদ্যসামগ্রী নিয়ে, এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২০
সিলেটের জৈন্তাপুরে কর্মহীন মানুষের বাড়ীতে খাদ্যসামগ্রী নিয়ে, এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন

Manual4 Ad Code

এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি খাসিয়া পল্লীর ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, শ্রীপুর চা-বাগান এলাকায় চা-শ্রমিক জনগোষ্ঠী ও হরিপুর এলাকার দিনমজুর ও অসহায় গৃহবন্দি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী দিয়েছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

 

Manual7 Ad Code

সোমবার (১৩ এপ্রিল) বিকালে সিলেট জেলা পুলিশ কল্যাণ তহবিল থেকে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে অসহায়, দিনমজুর ও দরিদ্র ১শ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া লুৎফুর রহমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক সহ অন্যান্য কর্মকর্তারা৷সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন পর্যায়ের দৈনন্দিন কর্মজীবী মানুষজনেরা কর্মহীন হয়ে দিনযাপন করছে। এছাড়া পুলিশ করোনা ভাইরাস মোকাবেলায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। কিন্ত আমাদের বাংলাদেশের বৃহৎ জন গোষ্ঠীর একটি বিরাট অংশ শ্রমজীবী। বাংলাদেশ সরকার এ ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা করে যাচ্ছে।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

আমরা সরকারের পাশাপাশি কিছুটা হলেও প্রান্তিক শ্রমজীবীদের খোঁজে বের করে এবং গৃহবন্দি অবস্থায় যারা আছেন তাদের খোঁজে বের করে আমরা তাদের ঘরে সহায়তা পৌঁছে দিচ্ছি। আমাদের এই সহায়তা অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, এ অঞ্চলে অনেকের সামর্থ্য আছে আমি তাদের প্রতি অনুরোধ করব আপনারা শ্রমজীবী কর্মহীন এসব মানুষের পাশে দাঁড়ান।

Manual3 Ad Code