৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

বিশ্ব মহামারী করোনার বিস্তার রোধে কাগজপুকুর কাঁচা বাজার মাদ্রাসার মাঠে স্থানান্তরি

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২০
বিশ্ব মহামারী করোনার বিস্তার রোধে কাগজপুকুর  কাঁচা বাজার মাদ্রাসার  মাঠে স্থানান্তরি

Manual1 Ad Code

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বিশ্ব মহামারী করোনার প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করনে জুলফিকার আলী (জুলু )ও আব্দুর রহমানে তত্ত্বাবধানে কাগজপুকর ট বাজারের কাঁচামাল ও মাছ ব্যাবসায়ীদের পাঁকারাস্তার পাশে দক্ষিণ কাগজপুকুর মাদ্রাসা ফাঁকা মাঠে বসানো হয়েছে।

Manual7 Ad Code

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল হতেই বাজারের সবজী ও মাছ বিক্রেতারা প্রশাসনের ও কাগজপুকুর বাজার কমিটির নির্দেশনা মেনে সকাল হতেই দক্ষিণ কাগজপুকুর মাদ্রাসা ফাঁকা মাঠে অবস্থান নিয়ে নিজ নিজ দোকান সাজিয়ে বসেন।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

শার্শা উপজেলা প্রশাসনের নির্দেশনায় ও কাগজপুকুর বাজার ব্যাবসায়ীক কমিটির সার্বিক সহোযোগীতায় বেনাপোল পোর্টথানা পুলিশের সাথে আলোচনা সাপেক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানা গেছে।

 

মোঃ জুলফিকার আলী জুলু ব্যবসায়ীদের সতর্ক করে বলেন আপনারা কমপক্ষে ৩ ফুট দূরে দূরে বসবেন আমি ও আঃ রহমান আধাঘন্টা পর পর এসে দেখব ঠিকমত বসেছেন কিনা তা না হলে আইন অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়েছেন।

 

কাগজপুকুর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাগজপুকুর বাজার কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলী ( জুলু )ও কাগজপুকুর বাজার কমিটির সাবেক সভাপতি মোঃ আঃ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, যে ভাবে দেশে করোনা ভাইরাস এর বিস্তার বাড়ছে তাতে করে সকলের সচেতনতা না বাড়ালে ও সামাজিক দুরুত্ব বজায় না রাখতে পারলে আমরা সকলেই ক্ষতিগ্রস্থ হবো এজন্য আমরা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছি।

Manual8 Ad Code

 

এসময় বাজারে আগত ক্রেতা সাধারন বর্তমান সময়ের করোনা পরিস্থিতিতে এই উদ্দ্যেগ কে সাধুবাদ জানিয়ে সঠিক সময়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তারা জানান।

 

এদিকে বাজারে আসা ক্রেতা সাধারনেরা জানান আগে কাঁচা মাছ বাজারের মধ্যে জাগা কম থাকায় চলা ফেরায় খুব অসুবিধা হতো বর্তমানে কাঁচা মাছ বাজারের পরিবেশ খুব ভালো লাগছে।

 

এবং বিক্রেতারা জানান, আগে এলোমেলো এবং দূরে দোকান ছিলো এখন সব এক জায়গায় বসায় ক্রেতাও বেশী পাচ্ছি আর বিক্রিও ভালো হচ্ছে।

 

এসময় উপস্থিত ছিলেন কাগজপুকুর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাগজপুকুর বাজার কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলী (জুলু) ও কাগজপুকুর কমিটির সাবেক সভাপতি মোঃ আঃ রহমান বাজারের ক্রেতা ও বিক্রাতা সহ বাজার কমিটির সদস্য বৃন্দ।