১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

ফুলবাড়ী উপজেলায় ৮০পরিবার হোম কোয়ারেন্টিনে ৭জনের নমুন সংগ্রহ

admin
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০
ফুলবাড়ী উপজেলায় ৮০পরিবার হোম কোয়ারেন্টিনে ৭জনের নমুন সংগ্রহ

Manual3 Ad Code

হাবিবুর রহমান হাবিব,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সর্বত্র বিরাজ করছে মরণঘাতী করোনা ভাইরাসের আতংক।কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের চোখ কে ফাঁকি দিয়ে চলছে মাঠে,হাটে-বাজারে মানুষের চলাচলের চেষ্টা।

 

অপরদিকে উপজেলার ৬টি ইউনিয়নেই ছড়িয়ে পড়েছে ঢাকা, মানিকগঞ্জ ও নারায়নগঞ্জ সহ দক্ষিণান্ঞল থেকে প্রতিদিনই আসা অসংখ্য মানুষ।

 

কর্মস্থল থেকে মানুষগুলো এলাকায় ফিরে আসায় উপজেলা জুড়ে আতংক বিরাজ করছে।

 

গত ২৪ ঘন্টায় রবিউল ইসলাম (২৫), তাজুল ইসলাম (৩০), সাহারুজ্জামান (৪২), সাদেকুজ্জামান (২১) আসাদুল হাবিব (৩২), হেনা বেগম (২৮) ও মুন্নী বেগম(৪৫) নামের দুই নারীসহ ৭ জনের নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের বরাবরে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Manual4 Ad Code

 

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের তথ্যানুসারে সোমবার বিকাল ৩টা পর্যন্ত এ উপজেলায় ৮১জনকে নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানা গেছে।

Manual7 Ad Code

 

এইসব মানুষের শরীরে করোনা ভাইরাসের কোনো উপসর্গ পাওয়া না গেলেও একজন নারী ও চার জন পুরুষের নমুনা সংগ্রহ করে তাদেরকে নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

তবে অনেকেই নিয়মনীতির কোনো ধরনের তোয়াক্কা না করে প্রশাসনের চোখ কে ফাঁকি দিয়ে মাঝে মাঝে ঘরের বাইরে অবাধে চলাফেরা করছেন।

 

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোছাঃ শামসুন্নাহার জানান, ফুলবাড়ী উপজেলায় এখন পর্যন্ত এন-করোনা ভাইরাসে (কোভিট-১৯) এ কোনো মানুষ আক্রান্ত হয়নি।

 

আর আমাদের এখানে বিদেশ ফেরত না থাকলেও দেশের বিভিন্ন জেলায় অবস্থান করা বিশেষকরে দক্ষিণান্ঞলে হতে এই উপজেলায় গত দু’দিনে করোনা আতঙ্কে নিজ বাড়ীতে মোট ৮১ জন ফিরেছেন।

Manual8 Ad Code

 

এদের কারো শরীরেই কোভিট-১৯ এর কোনো উপসর্গ পাওয়া যায়নি।তার ২নারী সহ ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাদেরকে নিজ নিজ বাড়িতে প্রশাসনের যথেষ্ট পর্যবেক্ষণে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

Manual4 Ad Code