হাবিবুর রহমান হাবিব, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
করোনায় আক্রান্ত নামের তালিকায় নতুন করে কুড়িগ্রাম জেলার নাম যুক্ত হলো।সোমবার (১৩এপ্রিল) ৮জনের করোনা রিপোর্টের মধ্যে একজনের শরীরে কোভিট-১৯ এর অস্থিত্ব পাওয়া গেছে।
করোনা ভাইরাসে আক্রান্ত কিশোরের নাম গোলাম মোস্তফা (১৭) সে রৌমারী উপজেলা সদরের টাপুরচর এলাকার বর্গাচাষী আব্দুর রশীদের ছেলে। তার মায়ের নাম গোলেনুর বেগম।পরিবারে দুই ভাইয়ের মধ্যে সে বড় ছেলে। স্থানীয় টাপুর চর দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে। এ ঘটনার পর ওই বাড়ি লকডাউন করে তার পরিবারের সদস্যদের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে বলে স্বাস্থ্যবিভাগ নিশ্চিত করেছে।
কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, কোভিট-১৯ আক্রান্ত কিশোর গত ১৫ মার্চ ঢাকার সাভারে তাঁর রিক্সাচালক মামা আব্দুল মোত্তালেবের বাড়িতে বেড়াতে যায়।তারপর ৬ এপ্রিল সে কুড়িগ্রামের রৌমারীতে ফিরে আসে।
এরপর জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দিলে ১০এপ্রিল তার রক্তের নমুনা সংগ্রহ করে ১১এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।সোমবার তার রিপোর্ট আমাদের হাতে এসে পৌছে। এ ঘটনার পর ওই বাড়ি লকডাউন করে তার পরিবারের সদস্যদের স্যাম্পল সংগ্রহ করার সিদ্ধান্ত হয়।
এরপর তিনি আরও জানান, সোমবার ৮টি রিপোর্টের মধ্যে মাত্র ১টি করোনা পজেটিভ পাওয়া যায়। যা কুড়িগ্রাম জেলার রৌমারী এলাকার। অপর ৭টি কুড়িগ্রাম সদর উপজেলার।তাঁদের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।