১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

সরকারি নির্দেশনা প্রচারে পথে-প্রান্তরে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী

admin
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০
সরকারি নির্দেশনা প্রচারে পথে-প্রান্তরে ঝিনাইদহ-২ আসনের  সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী

Manual2 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

Manual8 Ad Code

সরকারি নির্দেশনা এবং মহামারী করোনা ভাইরাস সম্পর্কে ঝিনাইদহ হরিনাকুন্ডুর জনসাধারনকে সতর্ক এবং সচেতন থাকার জন্য নিজ হাতে মাইক্রোফোন ধরে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি বিভিন্ন গ্রামান্ঞ্চল পাড়া/মহল্লা পথে- প্রান্তরে প্রচার করেন। এমপি জনসাধারণকে নানা বিষয়ে অবগত করে বলেন আপনারা নিজ নিজ গৃহে অবস্থান করুন এবং সামাজিক দুরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন। তিনি বলেন আপনারা সরকারি নির্দেশনা মেনে চলুন আমরা আপনাদের পাশে আছি, ছিলাম এবং আগামীতেও থাকবো ‘ইনশাল্লাহ’।

Manual1 Ad Code

 

তাহজীব আলম সিদ্দিকী এমপি আরও বলেন আপনারা যারা নারায়ণগঞ্জ বসবাসরত ঝিনাইদহ হরিনাকুন্ডুবাসীকে করোজোড়ে অনুরোধ করছি আপনারা ঢাকা-নারায়ণগঞ্জ ত্যাগ না করার। আপনাদের দ্বারা আপনাদের পরিবারের কেউ ক্ষতিগ্রস্ত হোক সেটা করোই কাম্য নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন, সরকারি সকল বিধিনিষেধ মেনে চলুন। এসময় এমপি আরো বলেন মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি, বে-সরকারি সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক এবং অনান্য স্বেচ্ছাসেবক ভাই,বোনেরা কাজ করছেন তাদেরকে অভিবাদন জানাই। মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে সংগ্রামরত ঝিনাইদহ হরিনাকুন্ডুবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।

Manual7 Ad Code

 

তিনি আবারও অনুরোধ করে বলেন আপনারা অতি প্রয়োজনীয় কাজ ছাড়া বাহিরে বের হবেন না। আমরা নিজে ভালো থাকবো এবং অন্যকে ভালো রাখবো। আমরা সতর্ক এবং সচেতন থাকলে যেকোন মহামারী দুর্যোগ মোকাবেলা করতে আমরা সক্ষম হবো। আসুন আমরা দেশ ও দশের মঙ্গলের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মেনে চলি।

Manual6 Ad Code