জামির হোসাইন,বিশেষ প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ায় বাড়ির উঠানে এক কিশোরীর লাশ পাওয়া গেছে। সোমবার (১৩ এপ্রিল) ভোরে মধ্যপাড়ার হুমায়ুন কবির স্কুলের পিছনে, অরবিন্দ কর নামে এক ব্যক্তির বাড়ির উঠানে এই লাশ পাওয়া গেছে। মৃতের নাম রুপা(১৫)। সে শহরের কাজীপাড়ার দরগা মহল্লার মোসলেম মিয়ার মেয়ে।
ঘটনা স্থলে গিয়ে যানা যায়,অরিবিন্দ কর এর বাড়ির উঠানের এক পাশে দেয়াল ঘেঁষে পড়ে আছে রুপার লাশ।গলায় রশি পেঁচানো, হাতে-পায়ে ও মাথায় অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
সন্দেহভাজন অরবিন্দ করের পাশের বাড়ির রানা নামে এক যুবককে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান,মেয়েটির গলায় রশি পেঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে রেখে গেছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।