মোঃ রুবেল মিয়া, চিলমারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে সামাজিক দুত্বর বজায় রেখে বিভিন্ন পেশার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ দুপুর ১২ টায় দিকে রমনা ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন পেশার ৬শ পরিবারের মাঝে ১০ কেজি চাল , দুই কেজি আলু বিতরণ করা হয়েছে।
এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীববিক্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর কুদ্দুস সরকার, অন্যানো উপস্থিত ছিলেন রমনা ইউপি চেয়ারম্যান আজগার আলী সরকার, চিলমারী ট্যাগ অফিসার মোঃ কবিরুল ইসলাম কবীর প্রমূখ ।