১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটের প্রথম করোনা ভাইরাস আক্রান্ত চিকিৎসকের অবস্থা আশংকাজনক

admin
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০
সিলেটের প্রথম করোনা ভাইরাস আক্রান্ত চিকিৎসকের অবস্থা আশংকাজনক

Manual5 Ad Code

এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সেই চিকিৎসকের শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ঢাকায় একটি হাসপাতালে আশংকাজনক অবস্থায় তাকে আইসিইউ’তে ভেন্টিলেটরে রাখা হয়েছে। যেকোনো সময়ঐ চিকিৎসকের আসতে পারে দুঃসংবাদ।

Manual8 Ad Code

 

এ বিষয়টি আজ সোমবার নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদি।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

মৃত্যুর সাথে লড়াই করা এ চিকিৎসকের পরিবারের ও কাউন্সিলর কয়েছ লোদির পক্ষ থেকে সিলেটের বিভিন্ন মসজিদে করোনা আক্রান্ত রোগীর ও চিকিৎসকের জন্য দোয়া ও খতম করা হয়েছে।

 

উল্লেখ্য যে,গত ০৫ এপ্রিল সন্ধ্যা পৌনে ৮টায় সিলেটে প্রথম করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত রোগী হিসেবে এ চিকিৎসক শনাক্ত হয়েছেন। তারপর সিলেট শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসককে আইসোলেশনে রাখা হয়েছে। কিন্ত অবস্থার অবনতির কারনে চিকিৎসকের স্ত্রী চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় একটি হাসপাতালে নিয়ে যান।