১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

শার্শায় প্রতিবন্ধদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০
শার্শায় প্রতিবন্ধদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Manual6 Ad Code

ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শায় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিবন্ধি নিম্ন আয়ের হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সারা দেশের ন্যায় শার্শা উপজেলা প্রতিবন্ধ কল‍্যান সংস্থার ১০০টি প্রতিবন্ধি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

Manual8 Ad Code

সোমবার সকাল ১০টায় উপজেলা প্রতিবন্ধ কল‍্যান নাভারন অফিসের সামনে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।

Manual1 Ad Code

 

এসময় করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিবন্ধি ১০০টি পরিবারের মাঝে ৭ কেজি চাউল, ২ কেজি আলু ও ১কেজি ডাউল বিতরন করা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী মানুষ যখন ঘরবন্দি বাংলাদেশ সরকার কর্তৃক সাধারণ ছুটি ঘোষণার পর গোটা দেশ যখন লকডাউনে উপনীত হয়েছে তার প্রভাব পড়েছে প্রতিদিনের শ্রমজীবি নিম্নআয়ের সাধারণ মানুষের মধ্যে খাবার সংকট দেখা দেওয়ার কারণে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের নিজস্ব অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

খাদ্য সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ ইব্রাহিম খলিল, সালেহ্ আহমেদ মিন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসনে, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাংবাদিক ইয়ানুর রহমান, সেলিম রেজা, ইউপি সদস্য জুলফিকার আলী, মোমিনুর রহমান ও মোরাদ হোসেন।