১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন মাধবপুরের এসিল্যান্ড আয়েশা আক্তার

admin
প্রকাশিত এপ্রিল ১২, ২০২০
খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন মাধবপুরের এসিল্যান্ড আয়েশা আক্তার

Manual2 Ad Code

মোঃ জাকির হোসেন,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

Manual5 Ad Code

হবিগঞ্জের মাধবপুরের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন ও নিম্নবিত্ত মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার।

 

হবিগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধান ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনূভা নাশতারানের নির্দেশনায় প্রতিদিনই বিভিন্ন ইউনিয়নে এগুলো বিতরণ করা হচ্ছে।

 

Manual6 Ad Code

রোববার (১২ এপ্রিল) মাধবপুর উপজেলার চৌমুহনী ও ধর্মঘর ইউনিয়নের কয়েকটি পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।

 

দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এ খাদ্য সামগ্রী যথাযথভাবে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বরত এসিল্যান্ড।

Manual4 Ad Code

 

সহকারী কমিশনার( ভূমি) আয়েশা আক্তার বলেন, বিভিন্ন মাধ্যমে ইউএনও স্যার সহ দিন মজুর সহ নিম্ন আয়ের মানুষ ত্রাণের জন্যে আবেদন করলে আমরা যাচাই বাচাই করে বাড়ি পৌঁছে দিচ্ছি এ ত্রাণ সহয়তা।

Manual5 Ad Code