৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

পুলিশ জনগনের বন্ধু, প্রমাণ করলো ঝিনাইদহ জেলা পুলিশ

admin
প্রকাশিত এপ্রিল ১২, ২০২০
পুলিশ জনগনের বন্ধু, প্রমাণ করলো ঝিনাইদহ  জেলা পুলিশ

Manual1 Ad Code

রবিউল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

Manual2 Ad Code

গতকাল শনিবার ১১ (এপ্রিল) । ঝিনাইদহ শহরের অদূরে খাজুরা গ্রাম। ওইদিন এই গ্রামের এক ব্যক্তি সর্দি জ্বর ও শ্বাস কস্ট জনিত কারনে মারা যান। কিন্তু সাম্প্রতিক সময়ের মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন, এমন আতংকে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন পরিজন কেউই মৃতের কোন সৎকার কাজে এগিয়ে আসেনি। খবরটি জেলার পুলিশ সুুপার হাসানুজ্জামান( পিপিএম) এর কর্নগোচর হয়। এর পর কাল বিলম্ব না করে তিনি ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠান। পুলিশ সুপার এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবুল বাশার ও সদর থানার ওসি মিজানুর রহমান সংগীয় ফোর্স সহ শরিয়তের বিধান অনুযায়ী মৃত ব্যক্তির গোসল, এবং জানাযা শেষে নিজেরাই মৃত ব্যক্তির কাফন পরানো খাটিয়া নিজেদের কাঁধে বহন করে দাফন সম্পন্ন করলেন। আর এ ঘটনায় আবারও প্রমাণ হলো, পুলিশ জনগনের বন্ধু। জেলার মানুষের এখন একমাত্র ভরসা ও আশ্রয়স্থল জেলা পুলিশ , ঝিনাইদহ।

Manual4 Ad Code