৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

মাধবপুরে সরকারি আইন অমান্য করে দোকান খোলায় জরিমানা

admin
প্রকাশিত এপ্রিল ১২, ২০২০
মাধবপুরে সরকারি আইন অমান্য করে দোকান খোলায় জরিমানা

Manual5 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

Manual7 Ad Code

রবিবার দুপুরে কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার মাধবপুর পৌরসভা ২টি দোকান, ধর্মঘর ইউনিয়নের ধর্মঘর বাজার একটি, চৌমুহনী ইউনিয়ন তুলসীপুর বাজারে একটি দোকান আইন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমান করেন।

 

Manual2 Ad Code

এদিকে প্রশাসনের নির্দেশ অমান্য করে কেউ যাতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হন, এজন্য সকলকে সতর্ক করা হচ্ছে। উপজেলার বিভিন্ন বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

উপজেলা জুড়ে টহল দিচ্ছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। মাধবপুরে করোনার ঝুঁকি এড়াতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ফার্মেসি ব্যতীত।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার জানান, প্রশাসনের নির্দেশনা অমান্য করে যারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এছাড়া যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি ধরবে তাদের আইনের আওতায় আনা হবে।