৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

মানবতার ফেরিওয়ালা, ইউএনও মমতাজ বেগম

admin
প্রকাশিত এপ্রিল ১২, ২০২০
মানবতার ফেরিওয়ালা, ইউএনও মমতাজ বেগম

Manual6 Ad Code

ফয়সাল আহমেদ রুপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধিঃ

Manual8 Ad Code

“মানুষ মানুষের জন্য” এরই মধ্যেই কর্ম দিয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছেন তিনি।মানব সেবাই পরম ধর্ম,পৃথিবীর প্রতিটি ধর্মেই মানব সেবার কথা বলা আছে। অনেকের মতে মানব সেবার মাঝেই সৃষ্টিকর্তার আনুকূল্য পাওয়া যায়। চাইলে অনেক ভাবেই মানুষের সেবা করা যায়। সেই মানবতার ফেরিওয়ালা হলেন রুপগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মমতাজ বেগম।

 

Manual8 Ad Code

তার কাছে আইন,শৃঙ্খলা মানবতা আর মমতাই জীবনের এক নিদর্শন। বর্তমানে মহামারী করোনা ভাইরাস আতংকে যখন সবাই আতংক গ্রস্থ, ঠিক এই
দুঃসময়ে রুপগঞ্জ উপজেলায় কর্মহীন,অসহায় ও হতদরিদ্র মানুষদের দুয়ারে দুয়ারে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন ইউএনও মমতাজ বেগম । ত্রাণ কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তিনি দিন রাত কঠোর পরিশ্রম করে চলেছেন।নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাজারে বাজারে,রাস্তায় রাস্তায় মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন ইউনিয়নের অসহায় ও কর্মহীন কয়েকজনের সাথে কথা বললে তারা জানান,আমাদের রুপগঞ্জে ইউএনও একজন ভাল মানুষ।তিনি বাড়ি বাড়ি গিয়ে আমাদের খাদ্যসামগ্রী দিয়ে গেছেন।আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

মমতাজ বেগম বলেন,মানবসেবাই পরম ধর্ম।করোনায় রুপগঞ্জের কর্মহীন ও হতদরিদ্রের পাশে আমি সর্বদাই আছি।সরকারের পাশাপাশি আমাদেরও অসহায় মানুষের পাশে দাড়ানো কর্তব্য বলেই আমি মনে করি। এ সময় তিনি অসহায়দের সাহায্য করার জন সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।