৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সেতাবগঞ্জে তৃণমূল ছাত্রলীগদের পাশে দাঁড়ালেন উপজেলা ছাত্রলীগ

admin
প্রকাশিত এপ্রিল ১২, ২০২০
সেতাবগঞ্জে তৃণমূল ছাত্রলীগদের পাশে দাঁড়ালেন উপজেলা ছাত্রলীগ

Manual4 Ad Code

এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলাধীন ৬ টি ইউনিয়নের অসহায় ছাত্রলীগ পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।

Manual6 Ad Code

 

মঙ্গলবার (৭ এপ্রিল) বোচাগঞ্জ (সেতাবগঞ্জ) উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিশেষ করে চাল,ডাল,তেল,সাবান সহ হ্যান্ড স্যানিটাইজার প্যাকেট করে তৃণমূল অসহায় ছাত্রলীগ পরিবারগুলোর বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য প্রত্যেকটি ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পদক দের হাতে ১০০ প্যাকেট তুলে দেন উপজেলা ছাত্রলীগের আহ্ববায়ক প্রার্থ সরকার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্ববায়ক ফয়সাল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সদস্য দেলোয়ার হোসেন বিপুল, সেতাবগঞ্জ পৌর ছাত্রলীগের আহ্ববায়ক বিধান চক্রবর্তী শুভ, যুগ্ন আহ্ববায়ক এমদাদুল ইসলাম ঈশান, সদস্য তন্ময়, মোঃ রুবেল, বাপ্পী, আলম সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

Manual5 Ad Code

এব্যাপারে, বোচাগঞ্জ (সেতাবগঞ্জ) উপজেলা ছাত্রলীগের আহ্ববায়ক প্রার্থ সরকার বলেন, করোনার ভয়াল থাবায় দেশে এখন এমন এক সংকট বিরাজ করছে, সাধারণ দিনমজুর থেকে শুরু করে মদ্ধবিত্ত ও নিম্ন মদ্ধবিত্তরা ঘরবন্দি হয়ে খাদ্য সংকটে জীবন যাপন করছে। আমরা যারা প্রাণের সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছি আমাদের দলীয় অনেক অসহায় ছাত্রলীগের নিবেদিত নেতাকর্মী রয়েছে যারা, তাদের পরিবারকে নিয়ে খুবই মানবেতর জীবন যাপন করছে অথচ, কাউকে কিছু বলতে পারছে না, আবার চাইতেও পারছে না। তাদের কথা চিন্তা করার একটা মানুষও খুঁজে পাওয়া যায় না।

Manual7 Ad Code

 

বাংলাদেশ ছাত্রলীগের বেশিরভাগ নেতাকর্মীরাই গরিব, মদ্ধবিত্ত বা নিম্ন মদ্ধবিত্ত। শুধুমাত্র, মুজিব আদর্শকে বুকে ধরে ও সংগঠনকে ভালোবেসে নিজের টাকা খরচ করে রাজনীতি করে থাকে। তাইতো, আমাদের সম্মিলিত উদ্যোগে তৃণমূল ঐসব ছাত্রলীগ পরিবারের পাশে সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি মাত্র। আমরা বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা নিজ অর্থায়নে সাদ্ধমত আমাদের ভাইদের সহযোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করছি। এবং ভবষ্যতেও তাদের পাশে সাদ্ধমত সহযোগিতা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করবো। আমরা বিশ্বাস করি, আমাদের এই উদ্যোগ অন্যান্নদেরকেও অনুপ্রাণিত করবে।