নাজমুস্ সা’দাত সাইফ,হাজীগঞ্জ প্রতিনিধিঃ
হাজীগঞ্জ শহরের একসময়ের রাজপথ কাঁপানো ছাত্রলীগ নেতা রবি আজ চিকিৎসার অভাবে রাস্তায় রাস্তায় ঘুরছে।স্কুলজীবন থেকে রাজনীতির সাথে জড়িত থাকলেও ২০০৪ সালে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাস করার পর একনিষ্ঠভাবে ছাত্ররাজনীতিতে পদচারনা করেন। তিনি ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদপ্রার্থীও ছিলেন। তবে হঠাৎ করে মানসিক রোগে আক্রান্ত হয়ে হারিয়ে যায় ছাত্ররাজনীতির এই নিবেদিত প্রান।
হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী আনন্দ গাজী বলেন, রবি ২০০৪ সালে এসএসসি দেয় এবং রাজনীতিতে তার পদচারণা মজবুত করতে থাকে। সে মানুষ হিসেবে অনেক ভালো ছিল। তবে এখন আর রবির খবর কেউ নেয় না।
হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি বলেন,আমি রবিকে চিনি।সে ছাত্রলীগ করতো এবং জানি যে, তার মা-বাবা কেউ নেই।
হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মিরাজুল ইসলাম সরোয়ার বলেন, রবি আমার খুব কাছের বন্ধু ছিল। একসাথে রাজনীতি করেছি।এখন যারা ছাত্রলীগ করতেছে অনেক নেতা আছে যারা রবির কর্মী হওয়া যোগ্যতা অর্জন করতে পারবে না। শুকু ভাই – রাজন দা পূর্নাঙ্গ কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকার কথা ছিলো রবির, কিন্তু উনাদের কমিটি দীর্ঘবছর মেয়াদহীন হওয়ায় সে প্রার্থী হয়ে কার্যক্রমের চেষ্টা করে।শুকু ভাই এবং রাজন দা একটা অআনুষ্ঠানিক পূর্নাঙ্গ কমিটির ঘোষনা করার পূর্বে ২০০৯/১০সালে রবি মানুষিকভারসাম্যহীন হয়ে রাজপথ থেকে হারিয়ে যায়। এখনো আমার সাথে মাঝেমধ্যে দেখা করতে আসে হবে।
হাজীগঞ্জের সকল প্রাক্তন ছাত্রলীগ নেতাদের কাছে একসময় রবির মূল্যায়ন ছিল।এলাকাবাসী বলে, রবি খুবই বুদ্ধিমান ও মেধাবী ছেলে ছিল। হাজীগঞ্জ-শাহরাস্তির সংসদ সদস্য, মেজর(অবঃ) রফিকুল ইসলাম,বীর উত্তম মহোদয় যদি রবির মতো রাজনীতির নিবেদিত প্রানের চিকিৎসার দায়িত্ব নেয় তাহলে হয়তো সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।