৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁও জেলাকে “লকডাউন” ঘোষণা

admin
প্রকাশিত এপ্রিল ১২, ২০২০
ঠাকুরগাঁও জেলাকে “লকডাউন” ঘোষণা

Manual1 Ad Code

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ ফেরত তিন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

শনিবার রাত পৌনে ৯টার দিকে জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

“আজ জেলার হরিপুর উপজেলায় দুই জন ও পীরগঞ্জ উপজেলায় এক জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় ঠাকুরগাঁও জেলা অবরুদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Manual7 Ad Code

“ঠাকুরগাঁও জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে অথবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবে না।”

 

জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে তিনি জানান।

Manual1 Ad Code

 

কামরুজ্জামান সেলিম আরও বলেন, পুরো জেলায় গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে চিকিৎসা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এই নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

 

জনসাধারনের সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে ইতোপূর্বে জারিকৃত সকল আদেশও বলবৎ থাকবে; আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সবাইকে তিনি ঘরে থাকার আহ্বান জানান।