৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে অসহায় দরিদ্র কর্মহীন মানুষের পাশে দাঁড়ালো প্রবাসী নবী হোসেন

admin
প্রকাশিত এপ্রিল ১১, ২০২০

Manual5 Ad Code

ফয়সাল আহমেদ,রুপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের দেইলপাড়া গ্রামের কর্মহীন, অসহায় , দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন প্রবাসী নবী হোসেন । শনিবার দুপুরে উপজেলার দেইলপাড়া গ্রামে অসহায়, দরিদ্র , কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দেইলপাড়া গ্রামে প্রবাসী নবী হোসেন । এই সময় প্রায় ৫০ টি হতদরিদ্র অসহায় পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Manual4 Ad Code

প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাউল, ২ কেজি আলু ও হাফ কেজি ডাউল দেওয়া হয়। এই সময় নবী হোসেন সবাইকে অনুরুধ করে বলেন দেশের এই দুুঃসময় যারা মানুষকে সাহায্য করেন দয়া করে তাদের ছবি বা ভিডিও করে সাহায্য গ্রহণকারী পরিবার গুলোকে ছোট করবেন না ।

অনেক মানুষ আছে যাদের ঘরে খাবার নেই। কিন্তু এই সময় ফটোসেশন এর লজ্জায় কারো সাহায্য গ্রহন করতে পারছে না তারা। এই সময় নবী হোসেনের ছোট ছেলে বিল্লাল হোসেন বলেন আমার বাবা মতো যুদি অন্যরাও তাদের নিজ গ্রামের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে অসহায় মানুষ গুলো কিছু খাদ্য পেত।

Manual2 Ad Code