কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা গদখালি বেনেয়ালী বাজার ঝিকরগাছা রেল স্টেশন ভ্যান রিকশা চালকদের ও সাধারন জনগনের মাঝে ২০০ পিস মাক্স ও ১০০ পিস সাবান কিছু হ্যান্ড গ্লাভস বিতরণ করেন দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান।
শনিবার (১১ এপ্রিল) বিকাল ৪ টার সময় বিশ্ব মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনা মূলক প্রচার-প্রচারণার স্লোগানে করোনার ভাইরাস ওষুধ নাই, ঘরে থাকার বিকল্প নাই, ঘরে থাকুন সুস্থ থাকুন, সাধারণ মানুষের মাঝে আলোচনা ও মাক্স সাবান বিতরণ করেন। এ দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের সাবধান থাকার কথা বলেন ।
দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান বলেন, ঝিকরগাছা বাজার বিভিন্ন জায়গাই এভাবেই প্রায় প্রতিদিনই প্রচার প্রচারণা করবো শুধু তাই নয় সারা শার্শা উপজেলা প্রায় প্রতিটা বাজারে বিশ্ব মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক প্রচার-প্রচারণার করবো আর আপনারা জানেন সমাজের উন্নয়ন মূলক কাজ করতে ভালো লাগে সেই জন্য করি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষি,
ও বিশিষ্ট সমাজ সেবক জনাব মতিয়ার রহমান, সভাপতি সেবক যশোর জেলা শাখা। দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান, ও সাংবাদিক সহ স্থানীয় জনসাধারণ সহ আরও অনেকে।