৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

আধ্যান্তিক নগরী সিলেট লকডাউন

admin
প্রকাশিত এপ্রিল ১১, ২০২০
আধ্যান্তিক নগরী সিলেট লকডাউন

Manual2 Ad Code

এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ

অবশেষে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট জেলা প্রশাসন। শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিলেটকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে।

 

শনিবার (১১ এপ্রিল) বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Manual5 Ad Code

 

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) কাজী এম. এমদাদুল ইসলাম বলেন, জেলার মানুষদের করোনার হাত থেকে রক্ষা করতেই পুরো সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সিলট থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না এবং অন্য জেলা থেকে কেউ সিলেটে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে জেলার এক উপজেলা থেকে আরেক উপজেলায়ও যাতায়াত করা যাবে না।

 

Manual3 Ad Code

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত সিলেট জেলা কমিটির সদস্যদের মতামতের আলোকে প্রাণঘাতী কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় সিলেট জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

এতে আরও বলা হয়, জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষেধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য জেলা থেকে কেউ সিলেট জেলায় প্রবেশ করতে কিংবা জেলা থেকে অন্য জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্ত-উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই ধরনের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ লকডাউনের আওতামুক্ত থাকবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ আজ থেকে কার্যকর হবে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন।