৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

কালিয়াকৈরে লক ডাউনের নামে রাতে পরিবহণ থেকে চাঁদাবাজীর অভিযোগ

admin
প্রকাশিত এপ্রিল ১১, ২০২০
কালিয়াকৈরে লক ডাউনের  নামে রাতে পরিবহণ থেকে  চাঁদাবাজীর অভিযোগ

Manual6 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে
স্বঘোষিত লকডাউনের নামে পরিবহণ ও সাধারণ মানুষের কাছ থেকে টাঁদা
আদায়ের একাধিক অভিযোগ পাওয়া গেছে।

 

এ উপজেলায় সরকার নির্দেশিত কোথাও আনুষ্ঠানিক লক ডাউন ঘোষণা না করা
হলেও পাড়া মহল্লা এমনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে অর্ধশতাধিক শাখা
সড়কের বাঁশ খোটা গেড়ে লক ডাউন লিখে রাখা হয়েছে। তবে এ লক ডাউন দুপুর
বারোটার পর পর একদল যুবক স্ব-ইচ্ছায় সড়কে মোড়ে মোড়ে সাধারণ মানুষকে
চলাচলে বাধার সৃষ্টি করছে। অনেকে হাতে আবার হ্যান্ড মাইক দেখতে পাওয়া যায়।

 

ওই সব সড়কে রাত গভীর হতে না হতেই চলে পথচারীদের নানা ভাষায় জিজ্ঞাসা। কেউ
সঠিক উত্তর দিতে না পারলে তাদের করা হচ্ছে আটক। আবার অনেকের কাছ থেকে
মোটা অংকের টাকা নিয়ে ছেড়েও দিচ্ছে। তবে পুলিশ বলছেন, কাউকে কোথাও
ব্যারিকেট করে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটনারো অনুমতি দেওয়া হয়নি।

 

Manual1 Ad Code

হরিণহাটি এলাকার বাসিন্দা জুলফিকার জিসান জানান, মহাসড়ক থেকে শাখা
সড়ক বন্ধ করে দেওয়ার কোন সরকারী নির্দেশনা না থাকলেও নেশাগ্রস্থ যুবকরাই
বেশি ভুমিকা পালন করছে। তবে তাদের কোন কিছু বললে তারা শারীরিক ও মানসিক
নিযার্তন করছে।

 

Manual8 Ad Code

জালশুকা এলাকার শহর আলী জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাড়ইপাড়া –মরকাবহ
সড়কে রাত হলেই এলাকার কিছু চিহ্নত চাঁদাবাজরা বিভিন্ন যানবাহন আটক করে
মোটা অংকের টাকা আদায় করছে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় অতিরিক্ত পুলিশের টহল
থাকাতে অনেক যানবাহনের চালক বাস নিয়ে এ সড়ক দিয়ে উত্তরবঙ্গ যাওয়ার সময়
চাঁদাবাজদের খপ্পড়ে পড়ছে।

 

Manual4 Ad Code

গার্মেন্ট শ্রমিক কদর আলী জানান, তিনি শুক্রবার রাতে পূর্ব চান্দরা এলাকার
ভাড়া বাসা থেকে স্বপরিবারে দিনাজপুরের গ্রামের বাড়ী যাওয়ার জন্য বের হন।
বাসা থেকে বের হয়েই লক ডাউনের নামের কয়েকজন যুবক আটক করেন। পরে পাঁচ
হাজার টাকা চাঁদা দাবী করেন। তিনি দিতে পারবেন না বলে জানানো হলে তাকে
শারীরিক নিযার্তন করেন। পরে ওই এলাকার বাড়ীর মালিককে ফোনে জানিয়ে
অনুয়বিনয় করে মুক্তিপান।

 

Manual2 Ad Code

মৌচাক-ফুলবাড়িয়া সড়কের জামালপুর ত্রিমোড় এলাকায় শুক্রবার রাতে একাধিক
বাসে করোনা ভাইরাস ঝুকি দেখিয়ে ৭-৮ জনের একদল যুবক লাঠিশোটা নিয়ে
মালবাহি যানবাহন আটক করেন।

 

পরে ওই সব যানবাহনের চালকের কাছ থেকে টাকা রেখে যানবাহনগুলো ছেড়ে দেন
কালিয়াকৈর থানার ওসি তদন্ত মোঃ সানোয়ার জাহান জানান, পুলিশের পক্ষ থেকে
এলাকাবাসীকে জানানো হয়েছে কেউ সড়ক আটকিয়ে যানবাহন চলাচলে কোন
প্রতিবন্ধকতা করা যাবে না। যারা লক ডাউনের নামে চাঁদাবাজি করবে তাদের
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে