খোন্দকার আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর প্রতিনিধিঃ
নিজে বাঁচুন অন্যকে বাঁচান, অসহায় দের পাশে দাড়ান কোটচাঁদপুর ব্লাড ডোনেশন গ্রুপ কর্তৃক খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে । আজ শনিবার কোটচাঁদপুর বলুহর ষ্টান্ড, গাবতলা পাড়া, বাজার পাড়া, বাসষ্টান্ড পাড়া, বেনে পাড়া সহ কোটচাঁদপুর এর বিভিন্ন অঞ্চলে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয় । অভাবী প্রায় ১০০ টা পরবিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে ।
উপদেষ্টা জিসান আহমেদ সৌরভ এর সাথে কথা বললে তিনি বলেন, দেশের যেকোন পরিস্থিতিতে আমাদের প্রত্যাক স্বেচ্ছাসেবক কাজে নিয়জিত থাকবে। তিনি আরো বলেন,কোটচাঁদপুর ব্লাড ডোনেশন গ্রুপ করোনা ভাইরাসের সতর্কতার জন্য আমাদের সদস্যরা রক্তদান সহ বিভিন্ন প্রকার কাজ করে যাচ্ছে। সব সময় সবার পাশে থাকবে।