১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্য

admin
প্রকাশিত এপ্রিল ১১, ২০২০
লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্য

Manual1 Ad Code

মু,ইসমাইল হোসাইন (রনি), লক্ষীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরের পানিতে ডুবে ইয়াছমিন ও সাইমুন আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

Manual5 Ad Code

শুক্রবার দুপুরে উপজেলার চর ফলকন ইউপির ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। ইয়াছমিন চর ফলকন গ্রামের আবুল কালামের মেয়ে ও সাইমুন আক্তার একই এলাকার কালাম মিয়ার মেয়ে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

চর ফলকন ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, দুপুরে সবার অজান্তে তারা পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরের পানিতে এক শিশু ডুবে যায়। অপর শিশু তাকে বাঁচাতে গিয়ে সেও পানিতে ডুবে যায়।

Manual6 Ad Code

 

এবং একই সঙ্গে দু’জনের মৃত্যু হয়।
পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাদের পরিবার ও এলাকায় শোক বিরাজ করছে।