জে ঐইচ হৃদয়, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
সারাদেশ যখন করোনা মহামারি নিয়ে আতংকে। ঠিক তখনই ব্রাহ্মণবাড়িয়া জেলার , নবীনগর উপজেলার মানুষের জন্য এক অাশার বার্তা নিয়ে অাসলেন বিশিষ্ট সমাজসেবক আহমেদ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদ উদ্দিন আহমেদ।
সাম্প্রতি নবীনগর তিতাস নদীর পাড়ে তাঁর নবনির্মিত অত্যাধুনিক সুবিধা সম্বলিত হ্যালিপ্যাড বিশিষ্ট বহুতল হাসপাতালটি দেশ ও জনগণের কল্যাণে করোনা অাইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করার জন্যে ব্রাহ্মণবাড়িয়া -০৫, নবীনগর নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য জনাব এবাদুল করিম বুলবুল মহোদয়ের মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দেন।
তিনি তার এই মহৎ কর্মের মাধ্যমে উপজেলার সকল মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। উক্ত হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক তারেক আহমেদ গতকাল এই তথ্যটি নিশ্চিত করেন।