৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজনগরে ফতেপুর ইউপির পর্তুগাল প্রবাসীর সহায়তায় খাদ্য দ্রব্য বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ১১, ২০২০
রাজনগরে ফতেপুর ইউপির পর্তুগাল প্রবাসীর সহায়তায় খাদ্য দ্রব্য বিতরণ

Manual1 Ad Code

মোঃ বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃকরোনা ভাইরাসের ফলে রাজনগর উপজেলায় চলছে লকডাউন ফলে দিনমজুর মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সঙ্কট অন্য দিকে ছড়া দামে বাজার থেকে ক্রয় করতে হয়।

Manual2 Ad Code

জাতির এ ক্রান্তিলগ্নে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে যথাসম্ভব দেশের প্রতিটি এলাকায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।

Manual1 Ad Code

এ দিকে গতকাল ১০ এপ্রিল (শুক্রবার) রাজনগর উপজেলার ফতে পুর ইউনিয়নের হামিদপুর গ্রামের পর্তুগাল প্রবাসী সমাজসেবক মঞ্জুর হোসেনের আর্থিক সহায়তায় শাহপুর, পশ্চিম বেড়কুড়ি, বেড়কুড়ি, হামিদপুর, বিলবাড়ি,লামা বিল বাড়ি যাত্রা পুর,সাদাপুর,নোয়াগাঁও গ্রামের ৩০০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন, তরুণ সমাজ সেবক আওয়ামীলীগ নেতা জুনেদ আহমদ, সজ্জাদ মিয়া,সমাজ সেবক আফিজ আলী,আলী হোসেন সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এলাকাবাসী জাতির এ ক্রান্তিলগ্নে সূদুর প্রবাস থেকে এ মহৎ উদ্যোগের জন্য পর্তুগাল প্রবাসী মঞ্জুর হোসেনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।