৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

করোনা মোকাবিলায় তৎপর রুহিয়া থানা পুলিশ

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০
করোনা মোকাবিলায় তৎপর রুহিয়া থানা পুলিশ

Manual8 Ad Code

আল ফয়সাল অনিক,ঠাকুরগাঁও প্রতিনিধি:

Manual8 Ad Code

“করোনা” আজ বিশ্বব্যাপী এক আতংকের নাম। করোনা ভাইরাসের মহামারীর কারণে দৈনন্দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা ও লাশের সারি! আর এই ভাইরাসের আতঙ্কে বিশ্বব্যাপী জরুরি অবস্থায় জারী করা হয়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণের বিস্তার ঠেকাতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন রকম পদক্ষেপ। ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি ও বন্ধ করে দেওয়া হয়েছে ঔষধ ব্যতিত সকল ব্যবসা প্রতিষ্ঠান।

 

করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক এর পক্ষ থেকে চলছে বিভিন্ন কার্যক্রম। সেই সাথে করোনা সংক্রমণ প্রতিহত করতে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের নির্দেশে রুহিয়া থানা পুলিশ ব্যপকভাবে প্রচারণা ও তৎপরতা চালাচ্ছে।

Manual1 Ad Code

 

প্রতিনিয়ত রাতদিন এক করে বিভিন্ন বাজার,গ্রামে ও মহল্লায় চালানো হচ্ছে সচেতনতা মূলক প্রচার-প্রচারণা। সেই সাথে রুহিয়া থানাধীন সকল বাজার গুলোতে জনসমাগম এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে চালানো হচ্ছে অভিযান।

 

Manual8 Ad Code

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায় জানান,প্রতিদিন সকাল হতে রাত্রী পর্যন্ত আমাদের মোবাইল টিম জনসমাগম হয় এমন স্থানসমূহে জনগনকে হ্যালার(হ্যান্ড মাইক) এর মাধ্যমে সচেতনতা মূলক বক্তব্য প্রদাণ করে এবং জরুরী প্রয়োজন ব্যতীত গৃহ ত্যাগ
করতে নিরুৎসাহিত করে। সরকারী নির্দেশণানুযায়ী বিকাল ০৫ ঘটিকার মধ্যে ঔষধের দোকান ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ করার নিমিত্তে ৮/১০ টি মোটরসাইকেলে দুইজন করে অফিসার ও ফোর্সসহ আমি স্বয়ং অপর আর একটি টিম রিফ্লেকটিং ভেস্ট পরিধান করে প্রতিটি দোকান বন্ধ করি এবং সকল মানুষকে নিজ নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করি।

 

Manual8 Ad Code

তিনি আরো বলেন, বিদেশ থেকে আগত বা দেশের অভ্যান্তরে অন্য জেলা হতে আগত সকলকে ১৪ দিন হোম কোয়ারান্টাইন করাসহ তাহা নিশ্চিতের ব্যবস্থাও করা হচ্ছে। সর্বপরি রুহিয়া থানা পুলিশের তৎপরতায় এই এলাকায় কোন করোনা রুগী সনাক্ত হয় নাই।

 

এদিকে রুহিয়া থানা পুলিশের করোনা ভাইরাস সচেতনতা মূলক প্রচারণাকে সাধুবাদ জানিয়েছেন রুহিয়াবাসী।