৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

এক সন্তানের জননীকে হত্যার পর মুখে বিষ ঢালার অভিযোগ

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০
এক সন্তানের জননীকে হত্যার পর মুখে বিষ ঢালার অভিযোগ

Manual6 Ad Code

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধানঃ- বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার রাতে রোজিনা বেগম (২৫) নামে এক সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার পূর্বগৌড়নগর গ্রামের জহির উদ্দিনের স্ত্রী এবং কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামের মৃত মানিক মিয়ার মেয়ে।

 

Manual1 Ad Code

স্বামীর বাড়ির লোকজন বিষপানে আত্মহত্যার দাবী করলেও পিতৃপক্ষের অভিযোগ হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। বুধবার পুলিশ নিহত গৃহবধুর ময়না তদন্ত শেষে বিকেলে স্বামীর বাড়ির লোকজনের নিকট লাশ হস্তান্তর করেছে।

 

জানা গেছে, মঙ্গলবার দুপুরে গৃহবধু রোজিনা বেগম স্বামীর বাড়িতে বিষপান করেন। তার ৩ বছরের একটি মেয়ে রয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্বামীর বাড়ির লোকজন বিষপানে আত্মহত্যার দাবী করলেও নিহত গৃহবধু রোজিনা বেগমের মামা কবির আহমদ অভিযোগ করেন শারীরিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে।

 

হত্যার দায় এড়াতেই তারা মুখে বিষ ঢেলে আত্মহত্যার নাটক সাজিয়েছে। রোজিনার স্বামী জহির উদ্দিন শ্বশুড় বাড়ি থেকে টাকা আনার জন্য প্রায়ই তাকে নির্যাতন করতো। এ নিয়ে অনেকবার বিচার সালিশ হয়েছে।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

বড়লেখা থানার এসআই শরীফ উদ্দিন জানান, লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের ময়না তদন্ত শেষে বুধবার বিকেলে স্বামীর বাড়িতে লাশ হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকান্ড।

Manual1 Ad Code