৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

টুঙ্গিপাড়ায় দুই করোনা রোগী শনাক্তঃ ৬ বাড়ি লকডাউন

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২০
টুঙ্গিপাড়ায় দুই করোনা রোগী শনাক্তঃ ৬ বাড়ি লকডাউন

Manual5 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

Manual2 Ad Code

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ঘটনায় আক্রান্তের বাড়িসহ আশপাশের মোট ছয়টি বাড়ি লকডাউন করা হয়েছে।

 

আক্রান্তরা হলেন, সাজ্জাদ মল্লিক (২১) ও তার স্ত্রী খাদিজা বেগম (১৯)। আক্রান্তদের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের গজালিয়া গ্রামের মুন্সীচড় এলাকায়।

Manual3 Ad Code

 

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন জানান, গত ২৮ মার্চ সাজ্জাদ মল্লিক মাদারীপুরের জেলার শিবচরে পাচ্চর গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে যান। গত ৪ এপ্রিল সেখান থেকে অসুস্থ অবস্থায় টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকার নিজ বাড়িতে স্ত্রী-সন্তানসহ ফিরে আসেন। ৬ এপ্রিল স্ত্রী-সন্তানসহ তার নমূনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষার জন‌্য পাঠানো হয়। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে স্বামী-স্ত্রী দুজনেই করোনা আক্রান্ত বলে রিপোর্ট আসে।

Manual7 Ad Code

 

এরপর সন্ধ্যা ৬টায় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও মো.নাকিব হাসান তরফদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. জসিম উদ্দিন ও টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম, বর্নি ইউপি চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম (বাদশা) ঘটনাস্থলে যান ও আক্রান্তদের বাড়িসহ আশপাশের ছয়টি বাড়ি লকডাউন করে দেন।

Manual8 Ad Code